ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি জনগণের কাছে একেবারেই অপরিচিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি জনগণের কাছে একেবারেই অপরিচিত। তিনি মনে করেন, এ ধরনের বিদেশি পদ্ধতি চালু হলে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে খুঁজে পাবে না। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই কোনো রাজনৈতিক দল সংবিধান সংশোধন করতে পারে। বিশ্বের সব দেশেই নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান পরিবর্তনের কাজ করে থাকেন, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কোনো অনির্বাচিত ব্যক্তি কখনো এ দায়িত্ব নিতে পারে না। তিনি আরও বলেন, বিএনপি চায় একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এরপর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নেবে। যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেনি, এমনকি সে সময়ের ইতিহাসও ভালোভাবে জানে না, তারাই এখন সংবিধানকে অগ্রাহ্য করার কথা বলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি জনগণের কাছে একেবারেই অপরিচিত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে সংখ্যানুপাতিক (পিআর) ভোট পদ্ধতি জনগণের কাছে একেবারেই অপরিচিত। তিনি মনে করেন, এ ধরনের বিদেশি পদ্ধতি চালু হলে সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের কাছে খুঁজে পাবে না। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই কোনো রাজনৈতিক দল সংবিধান সংশোধন করতে পারে। বিশ্বের সব দেশেই নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান পরিবর্তনের কাজ করে থাকেন, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কোনো অনির্বাচিত ব্যক্তি কখনো এ দায়িত্ব নিতে পারে না। তিনি আরও বলেন, বিএনপি চায় একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এরপর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নেবে। যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেনি, এমনকি সে সময়ের ইতিহাসও ভালোভাবে জানে না, তারাই এখন সংবিধানকে অগ্রাহ্য করার কথা বলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল