ডি এস কে টিভি চ্যানেল

বাংলাদেশি আখ্যায় বঞ্চনা, বিজেপিকে হটানোর আহ্বান মমতার

বাংলাদেশি আখ্যায় বঞ্চনা, বিজেপিকে হটানোর আহ্বান মমতার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা করছে বিজেপি। তিনি বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করার ডাক দিয়ে বলেন, বাঙালিদের নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ গরম হতে শুরু করেছে। কলকাতার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মমতা বলেন, “বাংলার দরিদ্র মানুষকে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। দেশভাগের যন্ত্রণা সবচেয়ে বেশি বহন করেছে পাঞ্জাব আর পশ্চিমবঙ্গের মানুষ।” এ অনুষ্ঠানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। ২০১১ সালে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস একটানা শাসন করছে পশ্চিমবঙ্গ। তবে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলছে বিজেপি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশি আখ্যায় বঞ্চনা, বিজেপিকে হটানোর আহ্বান মমতার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

featured Image
বাংলাদেশি আখ্যায় বঞ্চনা, বিজেপিকে হটানোর আহ্বান মমতার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা করছে বিজেপি। তিনি বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করার ডাক দিয়ে বলেন, বাঙালিদের নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনীতির মাঠ গরম হতে শুরু করেছে। কলকাতার ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মমতা বলেন, “বাংলার দরিদ্র মানুষকে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। দেশভাগের যন্ত্রণা সবচেয়ে বেশি বহন করেছে পাঞ্জাব আর পশ্চিমবঙ্গের মানুষ।” এ অনুষ্ঠানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। ২০১১ সালে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস একটানা শাসন করছে পশ্চিমবঙ্গ। তবে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলছে বিজেপি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল