বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের চমক: ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ‘কাবিলা’ পলাশ
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের চমক: ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ‘কাবিলা’ পলাশ
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালী। আসন্ন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেস নামে মাঠে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজিটিকে। দল ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল—জনপ্রিয় অভিনেতা ‘কাবিলা’ ওরফে জিয়াউল হক পলাশ হতে পারেন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগেই পলাশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস।
‘ওরে রোকেয়ারে তুই কোনাই?’—ফেসবুকে জমজমাট ঘোষণা
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পলাশের নাম জানাতে দলটির ফেসবুক পেজে লেখা হয়—
“ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
পলাশের অনুভূতি: ‘নোয়াখালীর সঙ্গে নাড়ির টান’
জিয়াউল হক পলাশ বলেন,
“আমি যেমন সবসময় রক অ্যান্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেসও এবার বিপিএলে রক অ্যান্ড রোল দেখাবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাঠে থাকব, বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে নিয়ে গিয়ে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেব।”
তিনি আরও বলেন,
“নোয়াখালীর ভাষা ব্যবহার করেই আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালীকে যদি আমার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়, এর চেয়ে গর্ব আর কিছু হতেই পারে না। বিদেশি খেলোয়াড়দের আমাদের কালচারের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হবে।”
স্কোয়াডেও চমক দেখিয়েছে নোয়াখালী এক্সপ্রেস
বিপিএলের ১২তম আসরের জন্য নতুন দলটি দলে টেনেছে দেশি–বিদেশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন—সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহান, মেহেদী হাসান রানা, রেজাউর রহমান রাজাসহ আরও অনেকে।
বিদেশি তারকাদের মধ্যে আছেন—অফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী,
শ্রীলঙ্কার কুশল মেন্ডিস,
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার জনসন চার্লস।
নোয়াখালী এক্সপ্রেসের পূর্ণ স্কোয়াড
হাসান মাহমুদ
সৌম্য সরকার
কুশল মেন্ডিস
জনসন চার্লস
মাহিদুল ইসলাম অঙ্কন
জাকের আলী অনিক
হাবিবুর রহমান সোহান
মুশফিক হাসান
শাহাদাত হোসেন দিপু
রেজাউর রহমান রাজা
নাজমুল ইসলাম অপু
আবু হাসিম
মেহেদী হাসান রানা
সৈকত আলী
সাব্বির হোসেন
রহমতউল্লাহ আলী
ইহসানউল্লাহ খান
হায়দার আলী
মোহাম্মদ নবী
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন