ডি এস কে টিভি চ্যানেল

মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি অডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। মাত্র ২৫ সেকেন্ডের ওই অডিওতে দাবি করা হচ্ছে, তিনি ভিপি নুরকে ঘিরে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে—এটি সম্পূর্ণ মিথ্যা, কৃত্রিমভাবে তৈরি এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, অডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। কৃত্রিম প্রযুক্তি কিংবা বিকৃত শব্দ ব্যবহার করে এটি বানানো হয়েছে। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন যে এটি জাহাঙ্গীর আলম চৌধুরীর আসল কণ্ঠস্বর নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিওটি প্রচার করা হচ্ছে। রেকর্ডটিতে এমনভাবে সাজানো হয়েছে যেন উপদেষ্টা নুরকে ঘিরে পুলিশের কাছে নির্দেশ দিচ্ছেন। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অসত্য ও মিথ্যা অডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা আইনের পরিপন্থী এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এতে জনগণ সঠিক তথ্য থেকে দূরে সরে যাচ্ছে এবং গুজবের পরিবেশ সৃষ্টি হচ্ছে।   ভুয়া অডিও তৈরির এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে যদি এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি অডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। মাত্র ২৫ সেকেন্ডের ওই অডিওতে দাবি করা হচ্ছে, তিনি ভিপি নুরকে ঘিরে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে—এটি সম্পূর্ণ মিথ্যা, কৃত্রিমভাবে তৈরি এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, অডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। কৃত্রিম প্রযুক্তি কিংবা বিকৃত শব্দ ব্যবহার করে এটি বানানো হয়েছে। সচেতন যে কেউ সহজেই বুঝতে পারবেন যে এটি জাহাঙ্গীর আলম চৌধুরীর আসল কণ্ঠস্বর নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিওটি প্রচার করা হচ্ছে। রেকর্ডটিতে এমনভাবে সাজানো হয়েছে যেন উপদেষ্টা নুরকে ঘিরে পুলিশের কাছে নির্দেশ দিচ্ছেন। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অসত্য ও মিথ্যা অডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা আইনের পরিপন্থী এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এতে জনগণ সঠিক তথ্য থেকে দূরে সরে যাচ্ছে এবং গুজবের পরিবেশ সৃষ্টি হচ্ছে।   ভুয়া অডিও তৈরির এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে যদি এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল