ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণে ভিত্তিপ্রস্তর আজ; উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণে ভিত্তিপ্রস্তর আজ; উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলকাতা হাইকোর্ট এ বিষয়ে দায়ের করা মামলায় হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে আর কোনো আইনি বাধা নেই বলেই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। আদালত বরং রাজ্য প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষা করার নির্দেশ দিয়েছে। গভর্নরের গ্রেপ্তার নির্দেশ—তারপরও এগোচ্ছেন হুমায়ুন এর আগে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা এড়াতে পশ্চিমবঙ্গের গভর্নর সি ভি আনন্দ বোস হুমায়ুন কবীরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তবুও হুমায়ুন তার সিদ্ধান্তে অটল থাকেন।   বর্তমানে তিনি মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের বিধায়ক হলেও তৃণমূল কংগ্রেস সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করে। তার ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।   মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজনীতিতে উত্তাপ   শুক্রবার এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, “রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। তিন বছরের মধ্যে মুসলিম সম্প্রদায়ের অর্থায়নে মসজিদ নির্মিত হবে।”   তিনি রাজ্য পুলিশের সহযোগিতাও কামনা করেন যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।   এই ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতি অস্থির হয়ে ওঠে।   বিজেপির অভিযোগ—“মসজিদ নির্মাণের নামে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে হুমায়ুন।”   তৃণমূলের দাবি—“সংখ্যালঘুদের আবেগ নিয়ে হুমায়ুন কবীর রাজনৈতিক খেলা খেলছেন।”     অভূতপূর্ব আয়োজন: লাখো মানুষের সমাগমের প্রস্তুতি   স্থানীয় সূত্র জানিয়েছে, রেজিনগরের মরাদিঘি এলাকায় প্রায় ৬০–৭০ লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে।   প্রস্তুতির বিবরণ:   ৪০ হাজার অতিথির জন্য শাহী বিরিয়ানি—৭টি ক্যাটারারের তত্ত্বাবধানে   স্থানীয় আরও ২০ হাজার মানুষের জন্য আলাদা বিরিয়ানি   খাদ্য ব্যয়: প্রায় ৩০ লাখ টাকা   মঞ্চ: ১৫০ ফুট × ৮০ ফুট, ব্যয় ১০ লাখ টাকা   বিশেষ অতিথি: প্রায় ৪০০ জন   স্বেচ্ছাসেবক: ৩ হাজার, যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণে   অনুষ্ঠানে সম্ভাব্য সমাগম: ৩ লাখ মানুষ, হুমায়ুনের দাবি—মোট জায়গা ২৫ বিঘা     সতর্কতা হিসেবে এলাকায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।   তৃণমূলকে বিদায়, নতুন দল গঠনের ঘোষণা   সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনাও পরিষ্কার করেছেন। তিনি জানান—   ১৭ ডিসেম্বর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন   ২২ ডিসেম্বর বহরমপুরে আয়োজিত সমাবেশ থেকে তিনি একটি নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা করবেন     এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের সভার আগেই দলীয় উচ্চপর্যায়ে জানিয়ে দেওয়া হয়—হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদে তিনি সভাস্থল ত্যাগ করেন এবং ঘোষণা দেন যে, পূর্বনির্ধারিত সময়েই তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ নির্মাণে ভিত্তিপ্রস্তর আজ; উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল