ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ৩১ আগস্ট ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি   দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি  ও আলোচনা সভায় ৯নং  চর ভূরুঙ্গামারী  অংশগ্রহণ।

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি কার্যক্রম এগোলেও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লয়েডস লিস্ট প্রকাশিত ২০২৫ সালের "বিশ্বের ১০০ ব্যস্ততম বন্দর" তালিকায় চট্টগ্রাম এবার ৬৮তম স্থানে রয়েছে। গত বছর এটি ছিল ৬৭তম। ২০২৪ সালে বন্দরে মোট ৩২ লাখ ৭৫ হাজারের বেশি কনটেইনার (টিইইউএস) হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি। তবুও রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অবস্থান ধরে রাখা যায়নি। অন্যদিকে, চীনের সাংহাই ও সিঙ্গাপুর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে। প্রথমবার চট্টগ্রাম বন্দর এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নেয় ২০০৯ সালে, তখন এর অবস্থান ছিল ৯৮তম। এরপর ২০২২ সালে ৬৪তম এবং ২০২৩ সালে ৬৭তম অবস্থানে উঠে আসে। তবে সর্বশেষ তালিকায় সৌদি আরবের দাম্মাম বন্দর এক ধাপ এগিয়ে গেছে চট্টগ্রামের স্থানে। বন্দর বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু চট্টগ্রাম একটি অরিজিন পোর্ট এবং ট্রান্সশিপমেন্ট হাব নয়, তাই শীর্ষ দশে ওঠা বাস্তবসম্মত নয়। তবে অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল এবং আধুনিক লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা গেলে তালিকার মাঝামাঝি অবস্থানে যাওয়া সম্ভব। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেছেন, “কার্যকারিতা বাড়াতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষ জনবল জরুরি।” ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার ছাড়াও প্রায় ১৩ কোটি টন পণ্য ওঠা-নামা করেছে চট্টগ্রাম বন্দরে। একই সময়ে মোট ৪ হাজার ৭৭টি জাহাজ নোঙর করেছে। তবে লয়েডস লিস্ট কেবল কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসাবই বিবেচনা করে, কার্গো বা জাহাজ আগমনের তথ্য নয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image
বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রফতানি কার্যক্রম এগোলেও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লয়েডস লিস্ট প্রকাশিত ২০২৫ সালের "বিশ্বের ১০০ ব্যস্ততম বন্দর" তালিকায় চট্টগ্রাম এবার ৬৮তম স্থানে রয়েছে। গত বছর এটি ছিল ৬৭তম। ২০২৪ সালে বন্দরে মোট ৩২ লাখ ৭৫ হাজারের বেশি কনটেইনার (টিইইউএস) হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি। তবুও রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অবস্থান ধরে রাখা যায়নি। অন্যদিকে, চীনের সাংহাই ও সিঙ্গাপুর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে। প্রথমবার চট্টগ্রাম বন্দর এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নেয় ২০০৯ সালে, তখন এর অবস্থান ছিল ৯৮তম। এরপর ২০২২ সালে ৬৪তম এবং ২০২৩ সালে ৬৭তম অবস্থানে উঠে আসে। তবে সর্বশেষ তালিকায় সৌদি আরবের দাম্মাম বন্দর এক ধাপ এগিয়ে গেছে চট্টগ্রামের স্থানে। বন্দর বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু চট্টগ্রাম একটি অরিজিন পোর্ট এবং ট্রান্সশিপমেন্ট হাব নয়, তাই শীর্ষ দশে ওঠা বাস্তবসম্মত নয়। তবে অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল এবং আধুনিক লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা গেলে তালিকার মাঝামাঝি অবস্থানে যাওয়া সম্ভব। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেছেন, “কার্যকারিতা বাড়াতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষ জনবল জরুরি।” ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার ছাড়াও প্রায় ১৩ কোটি টন পণ্য ওঠা-নামা করেছে চট্টগ্রাম বন্দরে। একই সময়ে মোট ৪ হাজার ৭৭টি জাহাজ নোঙর করেছে। তবে লয়েডস লিস্ট কেবল কনটেইনার হ্যান্ডলিংয়ের হিসাবই বিবেচনা করে, কার্গো বা জাহাজ আগমনের তথ্য নয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল