ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ৭৮ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩২ জন ছিলেন ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষ। শনিবার (৩০ আগস্ট) গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বোমা বর্ষণের পর ধ্বংসস্তূপের সামনে হতবিহ্বল অবস্থায় দাঁড়িয়ে থাকেন স্থানীয়রা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ মানুষকে জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে দিতে সামরিক অভিযান আরও তীব্র করেছে ইসরাইল। রোববার দেইর আল-বালাহ শরণার্থী শিবিরসহ একাধিক স্থানে বিমান ও গোলাবর্ষণ চালানো হয়, যেখানে অসংখ্য হতাহত ঘটে। একইদিন ইসরাইলি হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক ইসলাম মুহারেব আবেদ। অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেনাবাহিনী ও শিন বেট গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন—এই অভিযানে আবু উবাইদা নিহত হয়েছেন। তবে হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও সম্প্রসারিত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল গাজার ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও হামাস নেতাদের নিশানা করা হবে। এদিকে, চলমান হামলার কারণে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকও ‘গোপন স্থানে’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন সতর্ক করেছেন—ইসরাইলি অভিযান চলতে থাকলে খাদ্য সরবরাহ ও মানবিক ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তিনি জোর দিয়ে বলেন, মানবিক কর্মীরা কখনোই কোনো পক্ষের টার্গেট হতে পারেন না। এছাড়া, জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, আশ্রয়কেন্দ্রের অভাব এবং ভেঙে পড়া স্থানীয় সেবার কারণে গাজার অসংখ্য বাসিন্দা দক্ষিণে সরতে পারছেন না। এতে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল