ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতি বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতি বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করছে। এর প্রভাব হিসেবে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা টানা কমছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বিদেশি ভ্রমণ আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিটি মাসেই এ খাতে পতনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পর্যটন খাত বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিকস পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের আগমন ৮.২ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিশেষ করে কানাডার ক্ষেত্রে পতন সবচেয়ে চোখে পড়ার মতো—গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে যাওয়া কানাডিয়ান ভ্রমণকারীর সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কমেছে। যদিও মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আগমন সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু চীন থেকে যুক্তরাষ্ট্রগামী পর্যটন প্রায় ১৪ শতাংশ এবং ভারত থেকে ৫.৫ শতাংশ কমে গেছে। বিশ্লেষকদের মতে, চীনের ক্ষেত্রে বাণিজ্যযুদ্ধ ও ভিসা জটিলতা, আর ভারতের ক্ষেত্রে শুল্কনীতি ও কূটনৈতিক টানাপোড়েন এই হ্রাসের প্রধান কারণ। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন আগামী ১ অক্টোবর থেকে নতুন “ভিসা ইন্টেগ্রিটি ফি” চালু করতে যাচ্ছে। এতে ভিসা ওয়েভার প্রোগ্রামের বাইরে থাকা দেশগুলো—যেমন মেক্সিকো, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও চীনের নাগরিকদের জন্য ভিসা ফি বেড়ে দাঁড়াবে ৪৪২ ডলার। ফলে এটি বিশ্বের সর্বোচ্চ পর্যটন ভিসা ব্যয়ের মধ্যে গণ্য হবে। পর্যটন বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান ব্যয়, রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক বিরোধ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক পর্যটনের জন্য কম আকর্ষণীয় করে তুলছে। মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের ধারণা, অতিরিক্ত ফি আরেকটি নেতিবাচক ধাক্কা হয়ে দাঁড়াবে। এমনকি বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল জানিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রই হবে একমাত্র দেশ, যেখানে বিদেশি পর্যটকদের মোট ব্যয় হ্রাস পাবে। বিষয়টি দেশটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা কমে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতি বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করছে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন নীতি বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করছে। এর প্রভাব হিসেবে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা টানা কমছে। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বিদেশি ভ্রমণ আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রায় প্রতিটি মাসেই এ খাতে পতনের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পর্যটন খাত বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিকস পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের আগমন ৮.২ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিশেষ করে কানাডার ক্ষেত্রে পতন সবচেয়ে চোখে পড়ার মতো—গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে যাওয়া কানাডিয়ান ভ্রমণকারীর সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কমেছে। যদিও মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আগমন সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু চীন থেকে যুক্তরাষ্ট্রগামী পর্যটন প্রায় ১৪ শতাংশ এবং ভারত থেকে ৫.৫ শতাংশ কমে গেছে। বিশ্লেষকদের মতে, চীনের ক্ষেত্রে বাণিজ্যযুদ্ধ ও ভিসা জটিলতা, আর ভারতের ক্ষেত্রে শুল্কনীতি ও কূটনৈতিক টানাপোড়েন এই হ্রাসের প্রধান কারণ। এর পাশাপাশি ট্রাম্প প্রশাসন আগামী ১ অক্টোবর থেকে নতুন “ভিসা ইন্টেগ্রিটি ফি” চালু করতে যাচ্ছে। এতে ভিসা ওয়েভার প্রোগ্রামের বাইরে থাকা দেশগুলো—যেমন মেক্সিকো, ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা ও চীনের নাগরিকদের জন্য ভিসা ফি বেড়ে দাঁড়াবে ৪৪২ ডলার। ফলে এটি বিশ্বের সর্বোচ্চ পর্যটন ভিসা ব্যয়ের মধ্যে গণ্য হবে। পর্যটন বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান ব্যয়, রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক বিরোধ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক পর্যটনের জন্য কম আকর্ষণীয় করে তুলছে। মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশনের ধারণা, অতিরিক্ত ফি আরেকটি নেতিবাচক ধাক্কা হয়ে দাঁড়াবে। এমনকি বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল জানিয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রই হবে একমাত্র দেশ, যেখানে বিদেশি পর্যটকদের মোট ব্যয় হ্রাস পাবে। বিষয়টি দেশটির বিশ্বব্যাপী জনপ্রিয়তা কমে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল