ডি এস কে টিভি চ্যানেল

২০১৮ সালের নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য সাবেক আইজিপি মামুনের মুখে

২০১৮ সালের নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য সাবেক আইজিপি মামুনের মুখে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে অর্ধেক ভোট আগে থেকেই ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী— এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলের সামনে জবানবন্দি দিতে গিয়ে এই দাবি করেন তিনি। সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া সাক্ষ্যে জুলাই আন্দোলনের সময় দায়িত্ব পালনকারী মামুন জানান, নির্বাচনকে প্রভাবিত করতে সরাসরি রাজনৈতিক নির্দেশনা এসেছিল। তিনি বলেন, শেখ হাসিনার কাছ থেকেই আন্দোলন দমনে ‘লেথাল উইপেন’ ব্যবহারের নির্দেশনা আসে। এ সময় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং গোয়েন্দা শাখার হারুনকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সবচেয়ে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। মামুন আরও জানান, র‌্যাব-১ এ “টিআইএফ” নামে একটি গোপন সেল চালু ছিল, যেখানে সরকারের বিরোধী মতের মানুষদের আটকে রাখা হতো। অন্য ইউনিটগুলোরও একই ধরনের গোপন বন্দিশালা ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব নির্দেশনা আসত বলে দাবি করেন তিনি। কখনো এসব নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী। আলোচিত সাবেক আইজিপি বলেন, আয়নাঘরে আটকে নির্যাতন কিংবা ক্রসফায়ারের পরিকল্পনা বাস্তবায়ন করতেন র‌্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ বছরের ২৪ মার্চ স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আসামি থেকে রাজসাক্ষী হন। তার ভাষায়, সত্য প্রকাশ করাই ছিল তার মূল উদ্দেশ্য। প্রসঙ্গত, এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবার, চিকিৎসকসহ মোট ৩৫ জন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন আশা করছে চলতি মাসেই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

২০১৮ সালের নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য সাবেক আইজিপি মামুনের মুখে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল