ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাতের সময় নুরের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি বলেন, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত রয়েছে। তাই দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো জরুরি। বিষয়টি শোনার পরপরই প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।” একই সঙ্গে তিনি জানান, এই হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে। সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, ঘটনাটির তদন্তে বিচারপতি আলী রেজাকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাতের সময় নুরের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি বলেন, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত রয়েছে। তাই দ্রুত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো জরুরি। বিষয়টি শোনার পরপরই প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।” একই সঙ্গে তিনি জানান, এই হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে। সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, ঘটনাটির তদন্তে বিচারপতি আলী রেজাকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল