ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

লন্ডনে উন্নত চিকিৎসা: রাতে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

লন্ডনে উন্নত চিকিৎসা: রাতে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে কি না— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ শনিবার (৬ ডিসেম্বর) রাতে নেবে মেডিকেল বোর্ড। শনিবার সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত মিললেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে পাঠানো হবে। এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে, কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গত শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনে নেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে না পারায় যাত্রা স্থগিত করা হয়।   এদিকে প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, শুক্রবার বিকেল ৪টায় এন্ডোস্কোপি করা হয় এবং এতে দেখা গেছে— বেগম জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।   ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।   রাজনৈতিক প্রেক্ষাপটেও রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে তার সাজার মেয়াদ স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়, যা পরবর্তীতে ধারাবাহিকভাবে বাড়ানো হয়; তবে তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। গত ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি পান তিনি। এ বছরের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

লন্ডনে উন্নত চিকিৎসা: রাতে সিদ্ধান্ত নেবে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল