ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

আওয়ামী লীগের মতো ভাড়াটে দলে পরিণত হওয়া যাবে না: মির্জা ফখরুল

আওয়ামী লীগের মতো ভাড়াটে দলে পরিণত হওয়া যাবে না: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে নতুন ধারা দিতে হবে—শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নেতাকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কার্যক্রম শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, “আওয়ামী লীগের মতো চাটার দলে রূপ নিলে বিএনপিকেও মানুষ প্রত্যাখ্যান করবে। তাই জনগণের আস্থা ফিরে পেতে হলে বাস্তবমুখী রাজনীতি করতে হবে।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নেই। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা রক্ষা করা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও বাইরে বসে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ করে তিনি সতর্ক করেন, আক্রমণ হলে আওয়ামী লীগের কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে ফখরুল জানান, ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য আসেননি, বরং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। একসময় সব ক্ষমতা শেখ হাসিনার হাতে কেন্দ্রীভূত থাকলেও, ভবিষ্যতে বিএনপি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম নির্ভয়ে কাজ করতে পারবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ছাত্রদলকে উদ্দেশ করে ফখরুল বলেন, “ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোথাও সংঘাত নয়, গণতান্ত্রিক আচরণের মাধ্যমে শক্তি প্রদর্শন করতে হবে।” একইসঙ্গে পুলিশকে অতীত ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৫ জুন ২০২৬

আওয়ামী লীগের মতো ভাড়াটে দলে পরিণত হওয়া যাবে না: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
আওয়ামী লীগের মতো ভাড়াটে দলে পরিণত হওয়া যাবে না: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিকে নতুন ধারা দিতে হবে—শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। নেতাকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের পাশে দাঁড়াতে হবে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কার্যক্রম শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, “আওয়ামী লীগের মতো চাটার দলে রূপ নিলে বিএনপিকেও মানুষ প্রত্যাখ্যান করবে। তাই জনগণের আস্থা ফিরে পেতে হলে বাস্তবমুখী রাজনীতি করতে হবে।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নেই। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা রক্ষা করা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও বাইরে বসে ষড়যন্ত্র করছেন—এমন অভিযোগ করে তিনি সতর্ক করেন, আক্রমণ হলে আওয়ামী লীগের কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে ফখরুল জানান, ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য আসেননি, বরং শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। একসময় সব ক্ষমতা শেখ হাসিনার হাতে কেন্দ্রীভূত থাকলেও, ভবিষ্যতে বিএনপি ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম নির্ভয়ে কাজ করতে পারবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ছাত্রদলকে উদ্দেশ করে ফখরুল বলেন, “ছাত্র সংসদ নির্বাচন বা অন্য কোথাও সংঘাত নয়, গণতান্ত্রিক আচরণের মাধ্যমে শক্তি প্রদর্শন করতে হবে।” একইসঙ্গে পুলিশকে অতীত ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল