ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের আগে আরও কয়েক দফা সরকার পরিবর্তন হতে পারে: আসাদুজ্জামান রিপন

নির্বাচনের আগে আরও কয়েক দফা সরকার পরিবর্তন হতে পারে: আসাদুজ্জামান রিপন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে একাধিক সরকার পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিপন বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিত্তি দুর্বল। লোভ ও স্বার্থপরতার কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ভেস্তে যেতে বসেছে। নির্বাচন হওয়ার আগেই হয়তো দুই-তিনটি নতুন সরকার দেখতে হতে পারে। ঠিক যেমন সিনেমার সিক্যুয়েল হয়—‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু’।” আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত দেড় দশকে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনাকে ছাড়া ক্ষমতার রদবদল সম্ভব নয়—এ ধারণা জনগণ থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এমনকি বড় ব্যবসায়ী মহলেও ছড়িয়ে দেওয়া হয়েছিল।   তিনি আরও বলেন, “আমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গত বছরের ৩০ মে অনুষ্ঠিত এক সভায় বলেছিলাম, শেখ হাসিনার পতন অনিবার্য। আজ তা বাস্তবে পরিণত হয়েছে।”   বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে তাদের সামনে নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের আগে আরও কয়েক দফা সরকার পরিবর্তন হতে পারে: আসাদুজ্জামান রিপন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নির্বাচনের আগে আরও কয়েক দফা সরকার পরিবর্তন হতে পারে: আসাদুজ্জামান রিপন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে একাধিক সরকার পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিপন বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিত্তি দুর্বল। লোভ ও স্বার্থপরতার কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ভেস্তে যেতে বসেছে। নির্বাচন হওয়ার আগেই হয়তো দুই-তিনটি নতুন সরকার দেখতে হতে পারে। ঠিক যেমন সিনেমার সিক্যুয়েল হয়—‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু’।” আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত দেড় দশকে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনাকে ছাড়া ক্ষমতার রদবদল সম্ভব নয়—এ ধারণা জনগণ থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এমনকি বড় ব্যবসায়ী মহলেও ছড়িয়ে দেওয়া হয়েছিল।   তিনি আরও বলেন, “আমি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গত বছরের ৩০ মে অনুষ্ঠিত এক সভায় বলেছিলাম, শেখ হাসিনার পতন অনিবার্য। আজ তা বাস্তবে পরিণত হয়েছে।”   বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে তাদের সামনে নানা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল