ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যে উত্তাল রাবি, স্থায়ী বহিষ্কারের দাবি ছাত্রীদের

ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যে উত্তাল রাবি, স্থায়ী বহিষ্কারের দাবি ছাত্রীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই–৩৬’ হলে রাতে দেরি করে প্রবেশ করা ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের ফেসবুক আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিকের যৌনকর্মী’ আখ্যা দিয়ে করা মন্তব্য ঘিরে ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই হলের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। এসময় তারা স্লোগান দেন— ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কী করে?’ ইত্যাদি। বিক্ষোভ থেকে ছাত্রীদের দাবি উঠে আসে— আনিসুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে তার মনোনয়নপত্র বাতিল করতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সাইবার বুলিং প্রতিরোধে সেল গঠন করতে হবে ফেসবুকে অশালীন মন্তব্যকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে অভিযুক্ত আনিসুর রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শাহ মখ্দুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত তার পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ক্যাম্পাসের প্যারিস রোডে বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রীদের বিভিন্ন সংগঠন, যার মধ্যে রয়েছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এবং সোচ্চার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও আনিসুর রহমান নিজের ফেসবুক পেজে দাবি করেছেন, দুপুরে তার আইডি হ্যাক হয়েছিল এবং অশালীন মন্তব্যগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। একইসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পর হলে ফেরায় ‘জুলাই–৩৬’ হলের ৯১ জন ছাত্রীকে অফিসে তলব করে নোটিশ দিয়েছিল হল কর্তৃপক্ষ। ফেসবুকে নোটিশটি ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে মঙ্গলবার সেটি প্রত্যাহার করা হয়। সেই নোটিশ সম্পর্কিত ফটোকার্ডের নিচেই ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যে উত্তাল রাবি, স্থায়ী বহিষ্কারের দাবি ছাত্রীদের

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল