ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

ঘরের মাঠে মেসির বিদায়ের সুর

ঘরের মাঠে মেসির বিদায়ের সুর
ঘরের মাঠে মেসির বিদায়ের সুর আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায় ধীরে ধীরে কাছে আসছে। আকাশী-নীল জার্সিতে এবারই শেষবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছেন তিনি। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে নামবেন মেসি, যা স্থানীয় সমর্থকদের জন্য হয়ে উঠবে ইতিহাসের অংশ। বিশেষ এ ম্যাচের আগেই অনুশীলন সেশন উন্মুক্ত করে দিয়েছে আর্জেন্টিনা দল, যেন ভক্তরা আরেকবার কাছ থেকে উপভোগ করতে পারেন প্রিয় নায়কের উপস্থিতি। ম্যাচটির কাগজে-কলমে গুরুত্ব তেমন না থাকলেও আবেগের জায়গা ভিন্ন। কনমেবল অঞ্চল থেকে ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবুও ৩৮ বছর বয়সী মেসির শেষ প্রতিযোগিতামূলক হোম ম্যাচ ইতিহাসে আলাদা আসন পাবে নিঃসন্দেহে। ইকুয়েডরের বিপক্ষে পরবর্তী বাছাইপর্বে আর্জেন্টিনা স্বাগতিক নয়, তাই এই রাতই হতে যাচ্ছে ঘরের মাঠে মেসিকে দেখার শেষ সুযোগ। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর মেসির খেলা ম্যাচ সংখ্যা এখন ১৯৩, গোল ১১২টি। বিশ্বকাপ, অলিম্পিক স্বর্ণ, দুইবার কোপা আমেরিকা—আর্জেন্টাইন জার্সিতে অর্জনের ঝুলিতে যা থাকার সবই আছে তাঁর। তবুও সমর্থকরা চান, তিনি আরও কিছুদিন মাঠ মাতিয়ে যান। সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি বলেছেন, “আমরা এখনো বিদায়ের জন্য প্রস্তুত নই। আশা করি মেসি ভেবে দেখবে এবং এত দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না।” মেসি নিজেও পরিবারকে পাশে নিয়েই ভেনেজুয়েলার ম্যাচে নামবেন। এর বাইরে তাঁর লক্ষ্য এখন শুধু ২০২৬ বিশ্বকাপ—ট্রফি ধরে রাখার লড়াই। এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে বাণিজ্যিক দিকেও সরব হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ মুহূর্তে টিকিটের দাম বাড়ানো হয়েছে; যেখানে সবচেয়ে সস্তা টিকিট ১০০ ডলার আর ভিআইপি আসনের মূল্য ৫০০ ডলার পর্যন্ত গিয়েছে। ভক্তদের চোখে তাই একটাই প্রত্যাশা—শেষবারের মতো ঘরের মাঠে মেসির পায়ের জাদু উপভোগ করা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঘরের মাঠে মেসির বিদায়ের সুর

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল