বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
রাবি ছাত্রদল নেতা মিলন আজীবন বহিষ্কৃত
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৫
রাবি ছাত্রদল নেতা মিলন আজীবন বহিষ্কৃত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন মন্তব্য করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের নেতা আনিসুর রহমান মিলনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিলন শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তবে তিনি দাবি করেছেন, বিতর্কিত মন্তব্য করার সময় তার ফেসবুক আইডি অন্য কারও নিয়ন্ত্রণে ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত ১১টার পর ‘জুলাই ৩৬’ হলে ফিরলে মোট ৯১ জন ছাত্রীকে প্রাধ্যক্ষ অফিসে ডেকে পাঠিয়ে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। সেই নোটিশের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।
পরদিন ২ সেপ্টেম্বর প্রশাসন চাপের মুখে নোটিশটি প্রত্যাহার করে নেয়। কিন্তু ওই প্রসঙ্গে একটি ফটোকার্ডের মন্তব্য ঘরে মিলনের ফেসবুক আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যা দেওয়া হয়, যা মুহূর্তেই ক্ষোভ ছড়ায়।
এ ঘটনার প্রতিবাদে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে জুলাই ৩৬ হলের সামনে বিক্ষোভে নামেন ছাত্রীরা। তারা অভিযুক্ত ছাত্রদল নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান। একইসঙ্গে সাইবার বুলিং প্রতিরোধে বিশেষ সেল গঠন করে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন