ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে এসএসসি পরীক্ষার্থী তহমিনার থানায় অবস্থান

কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আ'টক, চালক আদালতে প্রেরণ

নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধা'ক্কায় পথচারী নারী নি'হত।

কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য: অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

বড়াইবাড়ি দিবস আজ: মাতৃভূমির অখণ্ডতা রক্ষার ২৫ বছর

দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে:জ্বালানি প্রতিমন্ত্রী

রাবি ভিসির ক্ষোভ: ‘হাতাহাতি করবে, আর নির্বাচন আমি করব—এটা কি মামার বাড়ির আবদার?’

রাবি ভিসির ক্ষোভ: ‘হাতাহাতি করবে, আর নির্বাচন আমি করব—এটা কি মামার বাড়ির আবদার?’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে ছাত্রদল, সাবেক ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রশিবিরের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তোমরা তালা দেবে, তোমরা হাতাহাতি করবে, আর তোমাদের নির্বাচন আমাকে করিয়ে দিতে হবে—এটা কী মামার বাড়ির আবদার? যদি শিক্ষার্থীসুলভ আচরণ না করো, নিয়মকানুন মানতে না পারো, তবে নিজেরাই রাকসুর অযোগ্য প্রমাণ করছ। যোগ্যতার পরিচয় আমি নয়, তোমরাই দিতে হবে।” আন্দোলনের পটভূমি গত রোববার সকাল থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা একপর্যায়ে একটি চেয়ার ভাঙেন, টেবিল উল্টে দেন এবং ফটকে তালা ঝুলিয়ে দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়নপত্র তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়। পরে ইসলামী ছাত্রশিবির কর্মীরা স্লোগান দিয়ে যোগ দিলে কয়েক দফা ধস্তাধস্তি হয়। অবশেষে চার ঘণ্টা পর তালা ভেঙে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়, যা একদিন বাড়ানো হয়। নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য ভিসি বলেন, “ওইদিন যে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল, তাতে আমার নির্বাচন কমিশন দায়িত্ব ছেড়ে দেয়নি। তারা উচ্চ নৈতিকতা ও আত্মমর্যাদার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের মর্যাদার কথা ভেবেই তারা দায়িত্বে অবিচল থেকেছেন।”   তিনি আরও বলেন, প্রক্টোরিয়াল বডি যথাসাধ্য দায়িত্ব পালন করেছে। কারও সঙ্গে আলাপ-আলোচনার প্রয়োজন হলে তা করা হবে, কিন্তু অসভ্য আচরণ চলতে থাকলে রাকসু নির্বাচনও এর শিকার হবে।   সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে   সেনা মোতায়েনের বিষয়ে প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আমি মনে করি না যে রাকসু নির্বাচনে সেনাবাহিনী দরকার হবে। এটা শিক্ষার্থীদের নির্বাচন। পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্ববোধ দিয়েই এ নির্বাচন সম্পন্ন হওয়া উচিত। সেনাবাহিনী লাগানো মানে আমাদের ব্যর্থতা স্বীকার করা। আপাতত এ নিয়ে কোনো ভাবনা নেই।”   সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মইন উদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান এবং জনসংযোগ দপ্তরের অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাবি ভিসির ক্ষোভ: ‘হাতাহাতি করবে, আর নির্বাচন আমি করব—এটা কি মামার বাড়ির আবদার?’

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল