ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা। মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে চাঁদপুরে, এমপি হবেন দিনাজপুরে, এটি জনগণ মেনে নেবে না। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলবগঞ্জ জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। এ কারণে তারা এখন জনগণের আস্থা হারিয়েছে, হয়ে গেছে নিষিদ্ধ দল। আজ জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখার একমাত্র দল বিএনপি। তানভীর হুদা তার বক্তৃতায় আরও বলেন, দেশে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যে তফসিল, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা’র সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ মতিন, কবিব হোসেন খান, প্রবীণ বিএনপি নেতা মতিন মেম্বার, মতলব দক্ষিণ বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, মতলব পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম সিপলু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, শরিফ ফরাজি, সারোয়ার ফরাজি, মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব সরকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে র‌্যালি প্রদর্শন করেন। পরে আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আজও লড়াই করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ছবি ক্যাপশন: মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মতলব দক্ষিণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল