ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

রবিবার রাতের আকাশে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য

রবিবার রাতের আকাশে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য আকাশপ্রেমীদের জন্য আসছে এক দুর্লভ মুহূর্ত। এ বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে রূপ নেবে লালচে রক্তিম আভায়, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর রাতে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস পর্ব, যা চলবে ভোর পর্যন্ত। প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট দীর্ঘ এই গ্রহণে চাঁদ টানা প্রায় ৮২ মিনিট থাকবে গাঢ় লাল আভায় আচ্ছাদিত। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। সূর্যের সাদা আলো সরাসরি না গিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বাঁক খেয়ে প্রতিফলিত হয়ে চাঁদে পৌঁছায়। এর ফলেই চাঁদের আলো রক্তিম বা তামাটে রঙে ভেসে ওঠে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। পাশাপাশি ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকেও ‘ব্লাড মুন’-এর সাক্ষী হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

রবিবার রাতের আকাশে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
রবিবার রাতের আকাশে রক্তিম চাঁদের মহাজাগতিক দৃশ্য আকাশপ্রেমীদের জন্য আসছে এক দুর্লভ মুহূর্ত। এ বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে রূপ নেবে লালচে রক্তিম আভায়, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর রাতে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৭ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস পর্ব, যা চলবে ভোর পর্যন্ত। প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট দীর্ঘ এই গ্রহণে চাঁদ টানা প্রায় ৮২ মিনিট থাকবে গাঢ় লাল আভায় আচ্ছাদিত। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। সূর্যের সাদা আলো সরাসরি না গিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে বাঁক খেয়ে প্রতিফলিত হয়ে চাঁদে পৌঁছায়। এর ফলেই চাঁদের আলো রক্তিম বা তামাটে রঙে ভেসে ওঠে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। পাশাপাশি ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু অংশ থেকেও ‘ব্লাড মুন’-এর সাক্ষী হওয়া যাবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল