ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের সংসদীয় ভোটাভুটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ভুমজায়থাই পার্টির নেতা ও ধনকুবের ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে তিনি ফিউ থাই পার্টির প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পান। সম্প্রতি আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদ হারানোর পর ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিক দেশের শীর্ষ পদে আসীন হলেন। ২০২৩ সালের নির্বাচনের পর থেকে সিনাওয়াত্রা পরিবার থাই রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও একটি ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে পেতংতার্নকে পদত্যাগে বাধ্য হতে হয়। এর পর আদালতের রায় তার বিরুদ্ধে যায়। অনুতিন একসময় ফিউ থাই নেতৃত্বাধীন জোটের সহযোগী ছিলেন। তবে সীমান্ত ইস্যুতে তাদের অবস্থান নিয়ে দ্বিমত হওয়ায় তিনি জোট থেকে সরে আসেন। এককভাবে লড়াই করে তিনি প্রধান বিরোধী পিপলস পার্টির ১৪৩ আসনের সমর্থন আদায় করেন। তবে শর্ত হিসেবে আগামী চার মাসের মধ্যে সংসদ ভেঙে নতুন নির্বাচন আয়োজন করতে হবে। এর আগে অনুতিন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ২০২২ সালে গাঁজা বৈধকরণের উদ্যোগ বাস্তবায়ন করে তিনি আলোচনায় আসেন। অন্যদিকে, ফিউ থাই দলের প্রার্থী চাইকাসেম নিতিসিরির পরাজয়কে সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এ পরিবারটির প্রভাবশালী নেতা থাকসিন সিনাওয়াত্রা বৃহস্পতিবার দেশ ছেড়ে দুবাই গেছেন। যদিও তিনি জানিয়েছেন চিকিৎসার জন্য গেছেন এবং ৯ সেপ্টেম্বর আদালতের শুনানিতে অংশ নিতে দেশে ফিরবেন। তার বিরুদ্ধে আবারও কারাবাসের ঝুঁকি তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফিউ থাই দল সংসদ ভাঙার প্রস্তাব রাজপ্রাসাদে জমা দিলেও তা রাজকীয় কর্মকর্তারা নাকচ করে দিয়েছেন। তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপের বৈধতা নিয়ে আইনগত জটিলতা রয়েছে। ফলে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা এখনও কাটছে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল