ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শনিবার বিশ্ব মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে (১২ রবিউল আউয়াল) মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে। একই দিনে তাঁর ইন্তেকালও ঘটে। তাই এই দিনটি মুসলিমদের কাছে সমানভাবে আনন্দ ও শোকের প্রতীক হয়ে আছে। তৎকালীন আরব সমাজ ছিল নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলায় নিমজ্জিত। সর্বত্র অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা এবং অসামাজিক কার্যকলাপ বিরাজ করছিল। এ যুগ ইতিহাসে পরিচিত আইয়ামে জাহেলিয়াত নামে। অন্ধকারে নিমজ্জিত মানবজাতিকে সত্য, শান্তি ও ন্যায়ের পথে ফেরাতে মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে প্রেরণ করেন। শৈশবকাল থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত ও আল্লাহভক্ত। যুবক বয়সে প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন হতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুওয়তের মর্যাদা লাভ করেন। এরপর তিনি সারাজীবন আল্লাহর তাওহীদ প্রচার ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করেন। এই মহান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী প্রদান করেছেন। তাঁরা মুসলিম উম্মাহকে মহানবীর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ব, মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান। সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেছে। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদে মিলাদুন্নবী সবার জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মতে, অবহেলিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক শ্রদ্ধা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমাশীলতা, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা—এসব ক্ষেত্রেই মহানবীর শিক্ষা আজও অতুলনীয় দিশারি।   অন্যদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ কেবল আংশিকভাবে নয়, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর সন্তুষ্টিই মানবকল্যাণ ও জান্নাত লাভের একমাত্র উপায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল