ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে এক যুবক গ্রেফতার

জিয়ানগরে পোনামাছ অবমুক্তকরণ

জিয়ানগরে পোনামাছ অবমুক্তকরণ

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়া'বা-হেরোইনসহ ৪ মা'দক কারবারি গ্রে'ফতার

এক শিক্ষিকায় কয়েক বছর ধরে চলছে পাঠদান, যান ৩০ কিলো দুর থেকে, হুম'কিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গু'লি, ঢাকায় স্থানান্তর

কুড়িগ্রামের মহাসড়ক যেন ফসলের চাতাল: ধান-ভুট্টা ও খড়ের দখলে ম/রণফাঁদে পরিণত

জিয়ানগরে মাদ্রাসার পুরাতন মালামাল গোপনে বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

বিসিবি সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ ভোট কৌশল: আমিনুল হক

বিসিবি সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ ভোট কৌশল: আমিনুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রার্থীতা নিয়ে চিত্র আরও জটিল হচ্ছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেয়া হয়েছে এবং এ কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়েছেন। তবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক মনে করেন, এই অভিযোগ বাস্তবসম্মত নয়, বরং এটি ভোটের মাঠে সমবেদনা অর্জনের কৌশল হতে পারে। আমিনুল হকের ভাষায়— “আসলে ঘটনাটি আদৌ ঘটেছে কি না, তা নিয়েই আমার সন্দেহ আছে। কারণ নির্বাচন ঘিরে অনেক প্রার্থীই বিভিন্নভাবে সমর্থন আদায়ের চেষ্টা করে থাকেন। অনেক সময় সহানুভূতি তৈরি করতেও এমন দাবি আনা হয়। তাই এটিকে আমি নির্বাচনী কৌশল বলেই মনে করি। যদিও বিসিবি নির্বাচন জাতীয় নির্বাচনের মতো নয়, তবুও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া।” অন্যদিকে, তামিম ইকবালের প্রার্থীতা নিয়ে সাবেক সভাপতি আলী আসগার লবীর মন্তব্যকেও আমিনুল হক গুরুত্ব দেননি। লবী দাবি করেছিলেন, তামিম বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নেবেন। তবে আমিনুল হক বলেন, “তামিম একজন খেলোয়াড়, চাইলে তিনি প্রার্থী হতে পারেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে তাকে সমর্থন দেয়া হচ্ছে—এমন মন্তব্যের সাথে আমি একমত নই। লবী ভাই হয়তো ভুলক্রমে এমন কথা বলেছেন।” এসময় তিনি যোগ করেন, বিএনপি সরকারে না থাকায় ক্রিকেট বোর্ডে সরাসরি হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় নেই। বরং তিনি স্বাধীনভাবে পরিচালিত একটি বোর্ড গঠনের পক্ষে। তবে বুলবুলকে সমর্থন দেওয়ার পেছনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন আমিনুল হক। তার অভিযোগ, “উপদেষ্টা বুলবুল ভাইকে সভাপতি বানানোর জন্য মরিয়া হয়ে কাজ করছেন। তিনি বিভিন্ন পরিচালক ও প্রভাবশালীদের নিজের মতো করে সাজিয়ে বোর্ড গঠনের চেষ্টা করছেন। আমি মনে করি, তার এই হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত।” ইতিমধ্যে নতুন গুঞ্জন ছড়িয়েছে—ফারুক আহমেদের সঙ্গেও দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টা। ফলে বিসিবি নির্বাচনের সমীকরণ দিন দিন আরও ঘোলাটে হয়ে উঠছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিসিবি সভাপতির বিরুদ্ধে হুমকির অভিযোগ ভোট কৌশল: আমিনুল হক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল