মতলব উত্তরে সাপের দংশনে গৃহবধূর ম'র্মান্তিক মৃ-ত্যু
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচরে নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার দংশনে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। স্থানীয়রা জানান, এশার নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় হঠাৎ একটি গোখরা সাপ ফাতেমা বেগমের কোমরে ছোবল মারে। পরে সাপটি দ্রুত পাশের ঝোপে ঢুকে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নৌপথে চাঁদপুর সদর হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অভিযোগ করেন, চরাঞ্চলে সাপের উপদ্রব দিন দিন বাড়ছে, কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানি ঘটছে। ঘটনার পর স্থানীয়রা ঝোপ থেকে সাপটিকে বের করে মেরে ফেলেন।
ফাতেমা বেগমের স্বামী আরিফুল মিয়াজি জানান, দুর্গম এলাকায় চিকিৎসার কোনো সুযোগ নেই। স্ত্রীকে নদীপথে হাসপাতালে নিতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, যা প্রাণ বাঁচাতে যথেষ্ট ছিল না।
মৃত ফাতেমা বেগম দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন