ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদলের একজন প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের একজন প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে উপজেলা ছাত্রদলের এক নেতাকে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতা ইমতিয়াজ আলী সুজন খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে গিয়ে অযাচিতভাবে ভোট চাওয়ার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমতিয়াজ আলী সুজনকে তার পদ থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ওই সময় তিনি নিজের পরিচয় দিয়ে ছাত্রদলের প্যানেলের কথা উল্লেখ করেন এবং সংগঠনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নামও তুলে ধরেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ছাত্রদলের একজন প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের একজন প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে উপজেলা ছাত্রদলের এক নেতাকে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতা ইমতিয়াজ আলী সুজন খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে গিয়ে অযাচিতভাবে ভোট চাওয়ার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমতিয়াজ আলী সুজনকে তার পদ থেকে বহিষ্কার করা হলো। এ বিষয়ে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ওই সময় তিনি নিজের পরিচয় দিয়ে ছাত্রদলের প্যানেলের কথা উল্লেখ করেন এবং সংগঠনের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নামও তুলে ধরেন

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল