ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

অভিনেতা আরশ খান১৯ বছর ধরে ধূমপান তার ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধূমপান ও ভেপের অভিজ্ঞতা শেয়ার করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি খুল্লামখুল্লা বলেছেন, কীভাবে একটি মজার ‘ফ্লেক্স’ হিসেবে স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলেন এবং ১৯ বছর ধরে ধূমপান তার ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরশ খান লিখেছেন, “ফ্লেক্সের জন্য শুরু করা সিগারেট এখন অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ভেপের দিকে ঝুঁকেছিলাম। কিন্তু বিগত ছয় মাসে ফুসফুসে সিগারেটের তুলনায় তিনগুণ বেশি ক্ষতি হয়েছে।” তিনি সতর্ক করেছেন, সুস্থ থাকা কোনো ফ্লেক্সের চেয়ে গুরুত্বপূর্ণ। যারা সম্প্রতি ধূমপান শুরু করার কথা ভাবছেন, তারা যেন এই বিপদের পথ এড়িয়ে চলেন। আরশ জানান, ধূমপান ছাড়লেও যদি ফুসফুসে বড় ক্ষতি না থাকে, তা স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে। তবুও অনেক ক্ষতি থাকে যা আর কখনো পুরোপুরি সেরে ওঠে না। সবশেষে তিনি দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছেন, ধূমপান ও ভেপ—দুটোই সম্পূর্ণ এড়ানোই সবচেয়ে নিরাপদ। ভেপের কারণে যে ক্ষতি হয়, তা কখনো পুনরুদ্ধারযোগ্য নয়। সিগারেট এমন এক ‘প্রেমিকা’, যাকে একবার ছেড়ে দিলে আর ফিরে দেখা ঠিক নয়। তাই ফ্লেক্সের জন্য নয়, নিজের সুস্থতার জন্য সচেতন হওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অভিনেতা আরশ খান১৯ বছর ধরে ধূমপান তার ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধূমপান ও ভেপের অভিজ্ঞতা শেয়ার করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি খুল্লামখুল্লা বলেছেন, কীভাবে একটি মজার ‘ফ্লেক্স’ হিসেবে স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলেন এবং ১৯ বছর ধরে ধূমপান তার ফুসফুসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আরশ খান লিখেছেন, “ফ্লেক্সের জন্য শুরু করা সিগারেট এখন অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ভেপের দিকে ঝুঁকেছিলাম। কিন্তু বিগত ছয় মাসে ফুসফুসে সিগারেটের তুলনায় তিনগুণ বেশি ক্ষতি হয়েছে।” তিনি সতর্ক করেছেন, সুস্থ থাকা কোনো ফ্লেক্সের চেয়ে গুরুত্বপূর্ণ। যারা সম্প্রতি ধূমপান শুরু করার কথা ভাবছেন, তারা যেন এই বিপদের পথ এড়িয়ে চলেন। আরশ জানান, ধূমপান ছাড়লেও যদি ফুসফুসে বড় ক্ষতি না থাকে, তা স্বাভাবিক হতে প্রায় ৯ মাস সময় লাগে। তবুও অনেক ক্ষতি থাকে যা আর কখনো পুরোপুরি সেরে ওঠে না। সবশেষে তিনি দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছেন, ধূমপান ও ভেপ—দুটোই সম্পূর্ণ এড়ানোই সবচেয়ে নিরাপদ। ভেপের কারণে যে ক্ষতি হয়, তা কখনো পুনরুদ্ধারযোগ্য নয়। সিগারেট এমন এক ‘প্রেমিকা’, যাকে একবার ছেড়ে দিলে আর ফিরে দেখা ঠিক নয়। তাই ফ্লেক্সের জন্য নয়, নিজের সুস্থতার জন্য সচেতন হওয়া জরুরি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল