ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ বছর পূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনের কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করতে হবে। তিনি আরও বলেন, পূজা আয়োজকদের পক্ষ থেকে এবার কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ছাড়াও প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর দুষ্কৃতিকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না। তারা যেখানেই অরাজকতা সৃষ্টি করতে চাইবে, সেখানেই কঠোরভাবে দমন করা হবে। বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা হাতে এলে ধারণা করা হচ্ছে সংখ্যাটি প্রায় ৩৩ হাজারে পৌঁছাবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এ বছর পূজার শেষ দিনে প্রতিমা বিসর্জনের কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই শেষ করতে হবে। তিনি আরও বলেন, পূজা আয়োজকদের পক্ষ থেকে এবার কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ছাড়াও প্রয়োজনে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর দুষ্কৃতিকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না। তারা যেখানেই অরাজকতা সৃষ্টি করতে চাইবে, সেখানেই কঠোরভাবে দমন করা হবে। বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ তালিকা হাতে এলে ধারণা করা হচ্ছে সংখ্যাটি প্রায় ৩৩ হাজারে পৌঁছাবে

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল