ডি এস কে টিভি চ্যানেল

নুরাল পাগলার লাশ পোড়ানোয় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

নুরাল পাগলার লাশ পোড়ানোয় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ রাজবাড়ীর গোয়ালন্দঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজারে হামলা, সংঘর্ষ, লুটপাট এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। খবরে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে ভোরে মানিকগঞ্জের চরাঞ্চল থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে নিহত নুরাল পাগলার বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন। মামলায় কবর থেকে লাশ তুলে পোড়ানোসহ ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। সহিংসতায় একজন নিহত এবং দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নুরাল পাগলার লাশ পোড়ানোয় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নুরাল পাগলার লাশ পোড়ানোয় মসজিদের ইমামসহ গ্রেপ্তার ১৮ রাজবাড়ীর গোয়ালন্দঘাটে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজারে হামলা, সংঘর্ষ, লুটপাট এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। খবরে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় একটি মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে ভোরে মানিকগঞ্জের চরাঞ্চল থেকে তাকে আটক করে পুলিশ। এর আগে নিহত নুরাল পাগলার বাবা মো. আজাদ মোল্লা (৫৫) বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন। মামলায় কবর থেকে লাশ তুলে পোড়ানোসহ ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নুরাল পাগলার অনুসারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। সহিংসতায় একজন নিহত এবং দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল