ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

ঢাবি ভিসি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শঙ্কা নেই

ঢাবি ভিসি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শঙ্কা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান মনে করছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট নিয়ে কারসাজি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সারাদিনই ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এখন স্বচ্ছতার ভিত্তিতে গণনা চলছে।” ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ভোট শেষে গেটের বাইরে কিছু মানুষের সমাবেশ হয়, যা পরে বাড়তে থাকে। বিষয়টি জানার পরই তিনি সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন, ফলে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। ভিসি আরও বলেন, “ডাকসু আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। এটি আয়োজনের মধ্য দিয়ে আমরা সেই ঐতিহাসিক গণআন্দোলনের চেতনাকে সম্মান জানাচ্ছি। পুরো নির্বাচন প্রক্রিয়াই ছিল একটি বড় চ্যালেঞ্জ।” তিনি জানান, ভোট চলাকালীন দু-তিনটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। প্রতিটি অভিযোগই নির্বাচন কমিশন বিবেচনায় নিচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ ঘোষণা করবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ প্রসঙ্গে নিয়াজ আহমেদ বলেন, “ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক এবং সিসিটিভি নজরদারি ছিল। প্রতিটি ধাপ আগেই ঘোষণা দিয়ে সম্পন্ন হয়েছে। গণনার সময়ও সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং বাইরের মনিটরে তা দেখানো হচ্ছে। এই অবস্থায় কারচুপির আশঙ্কা নেই বলেই আমি মনে করি। যদি কোনো নির্দিষ্ট অভিযোগ আসে, নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে।” রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই, ব্যক্তিগত মতামতকে সম্মান করি। ছাত্রদল যে অভিযোগ তুলেছে, তা আমরা নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেবো।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাবি ভিসি: ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো শঙ্কা নেই

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল