নেপালে কান্তিপুর টিভি অফিসে অগ্নিসংযোগ
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
জেন-জি আন্দোলন’
নেপালে কান্তিপুর টিভি অফিসে অগ্নিসংযোগ
নেপালে টানা বিক্ষোভের জেরে এবার বিক্ষুব্ধ তরুণদের আক্রমণের শিকার হলো জনপ্রিয় সংবাদমাধ্যম কান্তিপুর টিভি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে আন্দোলনকারীরা টিভি চ্যানেলের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ভবনজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
এদিন সকালে থেকেই জেনারেশন জেডের সদস্যরা নতুন করে রাস্তায় নামেন। আন্দোলনকারীরা শুধু গণমাধ্যমের ওপর নয়, শীর্ষ রাজনৈতিক নেতাদের বাসভবনেও হামলা চালান। একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমনকি ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনও রেহাই পায়নি।
এর আগে টানা সহিংসতার কারণে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগে বাধ্য হন। পাশাপাশি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও দায়িত্ব ছাড়েন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজস্ব ও সাইবার নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে সরকার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তকেই আন্দোলনের মূল প্রেক্ষাপট বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সরকারবিরোধী এই তরুণ প্রজন্ম দুর্নীতির অবসান, গণতান্ত্রিক কাঠামোয় জবাবদিহিতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন