ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ
ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ডাকসু নির্বাচনের ফলাফলে এগিয়ে শিবির প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে শীর্ষ দুই পদে এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্রার্থীরা। সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এখন পর্যন্ত সর্বাধিক ভোট পেয়েছেন। কার্জন হল, টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র ও ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত মোট আটটি হলের ফলাফলে এই চিত্র স্পষ্ট হয়েছে। এ পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী— ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ৬,৫১৭ ভোট ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৩,২৩০ ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ১,৮০৮ ভোট। জিএস পদে শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৪,৪৭১ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর হামিম পেয়েছেন ২,৩৪৭ ভোট, আর গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন ১,১৬৮ ভোট। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে গড়ে ৭৮.৩৩ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে বিজয় একাত্তর, জগন্নাথ ও মুহসীন হলে ভোট পড়েছে ৮৩ শতাংশের বেশি। অন্যদিকে টিএসসিতে ভোটের হার তুলনামূলক কম, প্রায় ৬৯ শতাংশ। ডাকসুতে এবার ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের মোট ২৩৪টি আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। ভোটারদের তাই আলাদা আলাদা ৪১টি ভোট দিতে হয়েছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এতদিনে মাত্র আটবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল