ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ফ্রান্স, আটক দুই শতাধিক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ফ্রান্স, আটক দুই শতাধিক ফ্রান্সজুড়ে আবারও শুরু হয়েছে সরকারবিরোধী আন্দোলন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও আন্দোলন থামানো যাচ্ছে না। এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আন্দোলন নতুন মাত্রা পায়, যখন ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বামপন্থি দলগুলোর নেতৃত্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্লক এভরিথিং’ শ্লোগানে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা হয়। এর অংশ হিসেবে মহাসড়ক অবরোধ, টায়ারে আগুন এবং ময়লা-আবর্জনা জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ফরাসি কর্তৃপক্ষ প্রায় ৮০ হাজার পুলিশ সদস্যকে মাঠে নামায়। তবুও যান চলাচল কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত আড়াই শতাধিক মানুষকে আটক করা হয়। এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সংসদে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তিনি ৪৪ বিলিয়ন ইউরোর কৃচ্ছ্রসাধন পরিকল্পনা পাস করাতে চেয়েছিলেন, যাতে সরকারি ব্যয় কমানো ও দুটি জাতীয় ছুটি বাতিলের প্রস্তাব ছিল। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে। লিওঁ শহরের এক বিক্ষোভকারী ফ্লোরেন্ট এএফপিকে বলেন, “ম্যাক্রোঁ তার ঘনিষ্ঠ মিত্রকে প্রধানমন্ত্রী করায় জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এখন পরিবর্তন চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ফ্রান্স, আটক দুই শতাধিক

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল