ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: গণতান্ত্রিক ভূমিকা ও ভবিষ্যৎ সহযোগিতা আলোচনায় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় ২০২৪ সালের গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা হাইকমিশনারের সামনে তুলে ধরা হয়। বৈঠকে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও ব্রুনাইয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: গণতান্ত্রিক ভূমিকা ও ভবিষ্যৎ সহযোগিতা আলোচনায় ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় ২০২৪ সালের গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা হাইকমিশনারের সামনে তুলে ধরা হয়। বৈঠকে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও ব্রুনাইয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল