ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারগামী গাড়ি দুর্ঘটনা: মিরসরাইয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

কক্সবাজারগামী গাড়ি দুর্ঘটনা: মিরসরাইয়ে প্রাণ গেল বাবা-মেয়ের চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালবেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছরের মেয়ে মুসকান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গোলাম সরোয়ারের পরিবার ভোরে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে তাদের প্রাইভেটকার ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও মেয়ে প্রাণ হারান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও শঙ্কামুক্ত। জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, প্রাইভেটকারটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারগামী গাড়ি দুর্ঘটনা: মিরসরাইয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
কক্সবাজারগামী গাড়ি দুর্ঘটনা: মিরসরাইয়ে প্রাণ গেল বাবা-মেয়ের চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালবেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছরের মেয়ে মুসকান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গোলাম সরোয়ারের পরিবার ভোরে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে তাদের প্রাইভেটকার ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা ও মেয়ে প্রাণ হারান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও শঙ্কামুক্ত। জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, প্রাইভেটকারটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল