ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত, সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ রাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এ সময় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানও অনুষ্ঠানে যোগ দেন এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে জানানো হয়, সেনাপ্রধান ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুশীলা কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেখতে চেয়েছিলেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নেপালজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই আন্দোলনের সূচনা হয়। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা থামেনি। অবশেষে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পরই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনকে দেশটিতে ‘জেন জি আন্দোলন’ নামে আখ্যায়িত করা হচ্ছে। প্রসঙ্গত, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। সততা, দুর্নীতিবিরোধী মনোভাব ও দৃঢ়চেতা নেতৃত্বের কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত, সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ রাষ্ট্রের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এ সময় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানও অনুষ্ঠানে যোগ দেন এবং নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে জানানো হয়, সেনাপ্রধান ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুশীলা কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারীরাই তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেখতে চেয়েছিলেন। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নেপালজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই আন্দোলনের সূচনা হয়। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা থামেনি। অবশেষে প্রধানমন্ত্রী ওলি পদত্যাগ করার পরই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনকে দেশটিতে ‘জেন জি আন্দোলন’ নামে আখ্যায়িত করা হচ্ছে। প্রসঙ্গত, সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। সততা, দুর্নীতিবিরোধী মনোভাব ও দৃঢ়চেতা নেতৃত্বের কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল