প্রাণিসম্পদ কর্মশালায় স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রাণিসম্পদ কর্মশালায় স্ক্রিনে ভেসে উঠল শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি
রংপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে আয়োজিত এক কর্মশালায় হঠাৎ এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হলে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সমন্বয়কারী গোলাম রব্বানী দ্রুত স্থান ত্যাগ করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত “প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি মূল্যায়ন কর্মশালা”য় এ ঘটনা ঘটে।
উপদেষ্টা ফরিদা আখতার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এত মানুষের আত্মত্যাগের পরও যদি তাদের (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা) ছবি এখনো ব্যবহার হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ভুলক্রমে ঘটেছে বলে জানানো হয়েছে। তবে আমরা জানি, ফ্যাসিবাদ কখনো একেবারে শেষ হয়ে যায় না, এর ভিন্ন ভিন্ন রূপ থাকে। সুযোগ পেলেই তার প্রতিফলন দেখা দেয়, তখনই ব্যবস্থা নিতে হয়।”
একই কর্মশালায় তিনি প্রাণিজ খাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রাণী থেকে মানুষের শরীরে জেনেটিক রোগ ছড়াতে পারে, যা ভয়াবহ ঝুঁকি তৈরি করতে সক্ষম। এ কারণে সরকার দেশে নিরাপদ ও রোগমুক্ত প্রাণি উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে, যাতে জনগণ স্বাস্থ্যসম্মত মাংস, দুধ ও ডিম পেতে পারে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন