ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাগেশ্বরীতে দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে এসএসসি পরীক্ষার্থী তহমিনার থানায় অবস্থান

কোম্পানীগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টর আ'টক, চালক আদালতে প্রেরণ

নোয়াখালী সদরে প্রাইভেট কারের ধা'ক্কায় পথচারী নারী নি'হত।

কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য: অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

বড়াইবাড়ি দিবস আজ: মাতৃভূমির অখণ্ডতা রক্ষার ২৫ বছর

দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে:জ্বালানি প্রতিমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ মহলকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ মহলকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি দাবি করেন, তৎপর সরকারই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং শেখ হাসিনার বিচার কার্যক্রমকে দ্রুত এগিয়ে নেবে।একইসঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থও ফিরিয়ে আনা সম্ভব হবে। এসব কাজ কেবল একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারে বলে তিনি উল্লেখ করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তি নি এ মন্তব্য করেন। দুদু বলেন, “হাসিনাতন্ত্রের পতন ঘটেছে এক বছরেরও বেশি সময় আগে। তবুও কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপায়ণ এখনো অসম্পূর্ণ। গত দেড় দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার অধীনস্থ নির্বাচন কমিশন তিনটি নির্বাচন আয়োজন করেছে। কিন্তু সেসব নির্বাচন গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার বদলে ধ্বংস করেছে।” তিনি আরও বলেন, স্বৈরশাসনের অবসানের পর জনগণ তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে চায়। অথচ সরকার এখনো সেই সুযোগ দেয়নি। উল্টো কিছু মহল নির্বাচনের বিরোধিতা করে অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে, যা জনগণের কাছে কেবল হাস্যকর বলে প্রতীয়মান হচ্ছে। ছাত্রদলের সাবেক সভাপতি দুদু মনে করিয়ে দেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট অপরিহার্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যেসব রাজনৈতিক দল সংসদে কোনো আসনই পায়নি, তারাও সরকার পরিচালনায় শর্ত আরোপের চেষ্টা করছে। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়ার মতো ঘটনা বলেও তিনি মন্তব্য করেন। আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা। তিনি দাবি করেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিএনপি, যেখানে অন্যান্য দলও সহযোগী ভূমিকা রেখেছে। তার মতে, সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ মহলকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল