ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় তরুণ প্রজন্মের অবদান অতুলনীয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় তরুণ প্রজন্মের অবদান অতুলনীয়। তিনি মনে করিয়ে দেন, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে যুব সমাজের নেতৃত্বই ছিল পরিবর্তনের মূল চালিকা শক্তি। তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের সৃজনশীলতা, উদ্যম, সাহস এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে জাতি গঠনে ইতোমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’-এর শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে তরুণ-যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই অনন্য অবদানকে সম্মান জানাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরস্কারটি প্রবর্তন করেছে, যা তরুণদের অনুপ্রাণিত করার জন্য নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এসব উদ্যোগ সফল করার জন্য তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এ পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে আরও অনেক তরুণ এগিয়ে আসবে এবং দেশ গঠনে একাগ্রতা ও দায়িত্বশীলতার সঙ্গে অবদান রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় তরুণ প্রজন্মের অবদান অতুলনীয়।

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় তরুণ প্রজন্মের অবদান অতুলনীয়। তিনি মনে করিয়ে দেন, রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে যুব সমাজের নেতৃত্বই ছিল পরিবর্তনের মূল চালিকা শক্তি। তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের সৃজনশীলতা, উদ্যম, সাহস এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে জাতি গঠনে ইতোমধ্যেই দৃষ্টান্ত স্থাপন করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’-এর শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে তরুণ-যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই অনন্য অবদানকে সম্মান জানাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরস্কারটি প্রবর্তন করেছে, যা তরুণদের অনুপ্রাণিত করার জন্য নিঃসন্দেহে প্রশংসনীয় পদক্ষেপ। অধ্যাপক ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এসব উদ্যোগ সফল করার জন্য তরুণ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এ পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে আরও অনেক তরুণ এগিয়ে আসবে এবং দেশ গঠনে একাগ্রতা ও দায়িত্বশীলতার সঙ্গে অবদান রাখবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল