ইসরাইলের আগ্রাসন ঠেকাতে ইসলামি সামরিক জোটের প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রীর
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫
ইসরাইলের আগ্রাসন ঠেকাতে ইসলামি সামরিক জোটের প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রীর
ফিলিস্তিনের গাজা ও কাতারে সাম্প্রতিক ইসরাইলি হামলার পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে একটি ইসলামি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। কাতারে আসন্ন আরব-ইসলামি সম্মেলনের প্রাক্কালে আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন।
আল-সুদানি বলেন, “দোহায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলায় পাঁচজন হামাস নেতা এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি শুধু ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনের সরাসরি অবমাননা। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, ইসরাইলের কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি।”
তিনি জোর দিয়ে বলেন, মুসলিম দেশগুলোর পক্ষে যৌথ প্রতিরক্ষা বাহিনী গঠন করা অসম্ভব নয়। পাশাপাশি তিনি আরব ও ইসলামি বিশ্বকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে নতুন অংশীদারিত্ব তৈরির আহ্বান জানান।
দোহায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী জরুরি আরব-ইসলামি সম্মেলনে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া এবং বহুদিন ধরে আলোচিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি গুরুত্ব পাবে। উল্লেখ্য, প্রায় এক দশক আগে মিশর প্রথম এ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল।
ইরাকের প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেন, “ইসরাইলি আগ্রাসন কাতারেই সীমাবদ্ধ থাকবে না। দুই বছর ধরে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তা এখন অন্যত্রও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।”
কাতারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপসাগরীয় রাষ্ট্রগুলোও একসঙ্গে হওয়ার চেষ্টা করছে। হামাসের শীর্ষ নেতারা হামলা থেকে রক্ষা পেলেও সংগঠনের পাঁচজন সদস্য নিহত হন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন করে সমন্বয়ের প্রচেষ্টা দেখা যাচ্ছে। তবে ইসরাইলের সঙ্গে ২০২০ সালে সম্পর্ক স্বাভাবিক করা আমিরাতের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েন আবারও প্রকট হয়ে উঠেছে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন