ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ নিয়ে বিস্মিত আফগানিস্তানের কোচ: ‘বাংলাদেশ এখনো শিরোপা জেতেনি?’

এশিয়া কাপ নিয়ে বিস্মিত আফগানিস্তানের কোচ: ‘বাংলাদেশ এখনো শিরোপা জেতেনি?’ এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন “করো বা মরো” ম্যাচে নামতে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। শুধু জিতলেই হবে না, নেট রানরেটও উন্নত করতে হবে। স্বাভাবিকভাবেই চাপটা বাংলাদেশ দলের কাঁধেই বেশি। আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রটও সেটাই মনে করছেন। আবুধাবিতে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার আগেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আফগান কোচ। সেখানেই এক মন্তব্যে সবাইকে অবাক করে দেন ট্রট। তার বিশ্বাসই হচ্ছিল না—বাংলাদেশ কখনো এশিয়া কাপ জেতেনি! প্রথমে তিনি বলেন, “আমার তো মনে হয় বাংলাদেশ ইতোমধ্যে কয়েকবার এশিয়া কাপ জিতেছে।” পাশে থাকা মিডিয়া ম্যানেজার ভুল ধরিয়ে দিলে ট্রট খানিকটা থমকে যান। তবুও অনড় থেকে বলেন, “না, আমি নিশ্চিত তারা ৫০ ওভারের এশিয়া কাপ একবার জিতেছে।” সাংবাদিকরা যখন তথ্য প্রমাণসহ জানান যে, বাংলাদেশ কেবল ফাইনালে উঠেছে তিনবার কিন্তু কখনো শিরোপা জেতেনি—তখন অবশেষে মোবাইল বের করে গুগল সার্চ করেন ট্রট। বাস্তবতা জেনে দীর্ঘশ্বাস ফেলে বিস্ময়ভরা কণ্ঠে বলেন, “আমি ভেবেছিলাম ওরা অন্তত একবার চ্যাম্পিয়ন হয়েছে!” বাংলাদেশ দলের মান নিয়ে অবশ্য প্রশংসাই করলেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার। তার ভাষায়, “বাংলাদেশের দলে সবসময় এমন কিছু খেলোয়াড় থাকে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই তাদের বিপক্ষে নামাটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। তবে আমরা কিছুটা বিশ্রাম পেয়েছি, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। গরমে খেলাটা কঠিন হলেও বিরতিটা আমাদের রিচার্জ হতে সাহায্য করেছে।” আফগান কোচ আরও যোগ করেন, “টুর্নামেন্টের শুরুতে নার্ভাসনেস ছিল, কিন্তু এখন আমরা আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে আগে অনেক লড়াই হয়েছে, আবারও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছি। তবে লক্ষ্য একটাই—জয়।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া কাপ নিয়ে বিস্মিত আফগানিস্তানের কোচ: ‘বাংলাদেশ এখনো শিরোপা জেতেনি?’

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
এশিয়া কাপ নিয়ে বিস্মিত আফগানিস্তানের কোচ: ‘বাংলাদেশ এখনো শিরোপা জেতেনি?’ এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন “করো বা মরো” ম্যাচে নামতে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। শুধু জিতলেই হবে না, নেট রানরেটও উন্নত করতে হবে। স্বাভাবিকভাবেই চাপটা বাংলাদেশ দলের কাঁধেই বেশি। আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রটও সেটাই মনে করছেন। আবুধাবিতে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার আগেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন আফগান কোচ। সেখানেই এক মন্তব্যে সবাইকে অবাক করে দেন ট্রট। তার বিশ্বাসই হচ্ছিল না—বাংলাদেশ কখনো এশিয়া কাপ জেতেনি! প্রথমে তিনি বলেন, “আমার তো মনে হয় বাংলাদেশ ইতোমধ্যে কয়েকবার এশিয়া কাপ জিতেছে।” পাশে থাকা মিডিয়া ম্যানেজার ভুল ধরিয়ে দিলে ট্রট খানিকটা থমকে যান। তবুও অনড় থেকে বলেন, “না, আমি নিশ্চিত তারা ৫০ ওভারের এশিয়া কাপ একবার জিতেছে।” সাংবাদিকরা যখন তথ্য প্রমাণসহ জানান যে, বাংলাদেশ কেবল ফাইনালে উঠেছে তিনবার কিন্তু কখনো শিরোপা জেতেনি—তখন অবশেষে মোবাইল বের করে গুগল সার্চ করেন ট্রট। বাস্তবতা জেনে দীর্ঘশ্বাস ফেলে বিস্ময়ভরা কণ্ঠে বলেন, “আমি ভেবেছিলাম ওরা অন্তত একবার চ্যাম্পিয়ন হয়েছে!” বাংলাদেশ দলের মান নিয়ে অবশ্য প্রশংসাই করলেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার। তার ভাষায়, “বাংলাদেশের দলে সবসময় এমন কিছু খেলোয়াড় থাকে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই তাদের বিপক্ষে নামাটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। তবে আমরা কিছুটা বিশ্রাম পেয়েছি, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছি। গরমে খেলাটা কঠিন হলেও বিরতিটা আমাদের রিচার্জ হতে সাহায্য করেছে।” আফগান কোচ আরও যোগ করেন, “টুর্নামেন্টের শুরুতে নার্ভাসনেস ছিল, কিন্তু এখন আমরা আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে আগে অনেক লড়াই হয়েছে, আবারও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছি। তবে লক্ষ্য একটাই—জয়।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল