ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অগ্রগতি: ট্রাম্প উপদেষ্টার মন্তব্য

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অগ্রগতি: ট্রাম্প উপদেষ্টার মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, ভারত এখন আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের আগেই তিনি এ মন্তব্য করেন। এর মধ্যেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতের রাজধানীতে পৌঁছেছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, "ভারত আলোচনায় আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিবাচক ও গঠনমূলক টুইট করেছেন, যার জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পও সাড়া দিয়েছেন। এখন দেখার বিষয়, আলোচনার ফল কী দাঁড়ায়।" গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দেন, দুই দেশ বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন, "আমি আগামী সপ্তাহগুলোতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমাদের উভয় দেশের স্বার্থে একটি চুক্তি করা সম্ভব হবে বলে আমি নিশ্চিত।" অপরদিকে, মোদি এক্স-এ পোস্ট করে আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান আলোচনা ভারত-মার্কিন সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক টানাপোড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বহন করছে। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানির কারণে এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এতে বাণিজ্য আলোচনা স্থগিত হয়ে যায়। তবে নতুন করে সংলাপ শুরুর মাধ্যমে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশার সঞ্চার হয়েছে। জানা গেছে, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ভারতীয় পক্ষের সঙ্গে এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অগ্রগতি: ট্রাম্প উপদেষ্টার মন্তব্য

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় অগ্রগতি: ট্রাম্প উপদেষ্টার মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, ভারত এখন আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের আগেই তিনি এ মন্তব্য করেন। এর মধ্যেই মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ভারতের রাজধানীতে পৌঁছেছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, "ভারত আলোচনায় আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিবাচক ও গঠনমূলক টুইট করেছেন, যার জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পও সাড়া দিয়েছেন। এখন দেখার বিষয়, আলোচনার ফল কী দাঁড়ায়।" গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দেন, দুই দেশ বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন, "আমি আগামী সপ্তাহগুলোতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমাদের উভয় দেশের স্বার্থে একটি চুক্তি করা সম্ভব হবে বলে আমি নিশ্চিত।" অপরদিকে, মোদি এক্স-এ পোস্ট করে আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান আলোচনা ভারত-মার্কিন সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক টানাপোড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত বহন করছে। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানির কারণে এর আগে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এতে বাণিজ্য আলোচনা স্থগিত হয়ে যায়। তবে নতুন করে সংলাপ শুরুর মাধ্যমে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশার সঞ্চার হয়েছে। জানা গেছে, দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ভারতীয় পক্ষের সঙ্গে এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল