ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিরল মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ।

বিরল মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ।
বিরল মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ। এটিই ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, ওইদিন অমাবস্যাও থাকবে। ঠিক দুই সপ্তাহ আগেই (৭ সেপ্টেম্বর) বিশ্ববাসী উপভোগ করেছিল চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদের দৃশ্য। তার মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে দেখা দেবে ভিন্নধর্মী এক দৃশ্য। সূত্রে জানা গেছে, এই সূর্যগ্রহণ স্থায়ী হবে মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট। শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ সময় ধরা হচ্ছে রাত ১টা ৪১ মিনিট।   তবে দুঃখজনক বিষয় হলো—বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না, কারণ গ্রহণ চলবে গভীর রাতে। কিন্তু নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যাবে।   এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল এ বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এবারেরটি শেষ গ্রহণ হিসেবে বছরের মহাজাগতিক ঘটনার তালিকায় নতুন মাত্রা যোগ করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

বিরল মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ।

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বিরল মহাজাগতিক ঘটনা—আংশিক সূর্যগ্রহণ। এটিই ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, ওইদিন অমাবস্যাও থাকবে। ঠিক দুই সপ্তাহ আগেই (৭ সেপ্টেম্বর) বিশ্ববাসী উপভোগ করেছিল চন্দ্রগ্রহণে রক্তিম চাঁদের দৃশ্য। তার মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে দেখা দেবে ভিন্নধর্মী এক দৃশ্য। সূত্রে জানা গেছে, এই সূর্যগ্রহণ স্থায়ী হবে মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট। শুরু হবে রাত ১১টা ২৯ মিনিটে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ সময় ধরা হচ্ছে রাত ১টা ৪১ মিনিট।   তবে দুঃখজনক বিষয় হলো—বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না, কারণ গ্রহণ চলবে গভীর রাতে। কিন্তু নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ স্পষ্ট দেখা যাবে।   এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল এ বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এবারেরটি শেষ গ্রহণ হিসেবে বছরের মহাজাগতিক ঘটনার তালিকায় নতুন মাত্রা যোগ করবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল