মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ভারতে কুকুরের জন্য নতুন নিয়ম: মানুষকে কামড়ালে ‘আজীবন কারাবাস’!
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভারতে কুকুরের জন্য নতুন নিয়ম: মানুষকে কামড়ালে ‘আজীবন কারাবাস’!
ভারতের উত্তরপ্রদেশে পথকুকুরদের জন্য কঠোর আইন চালু হতে যাচ্ছে। স্থানীয় সরকার জানিয়েছে, কোনো বেওয়ারিশ কুকুর যদি একবারও বিনা উসকানিতে কাউকে কামড়ায়, তবে তাকে প্রথমে ১০ দিনের জন্য পশু কেন্দ্রে রাখা হবে।
কিন্তু যদি একই কুকুর আবারও এ ধরনের ঘটনা ঘটায়, তবে তাকে জীবনের বাকি সময়টুকু ওই কেন্দ্রে কাটাতে হবে—অর্থাৎ কার্যত কুকুরটির জন্য হবে ‘যাবজ্জীবন কারাদণ্ড’। এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।
তবে কুকুরকে এই সাজা থেকে মুক্ত করার একটি পথ খোলা রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি দত্তক নিতে রাজি হয় এবং শর্তসাপেক্ষে হলফনামা দেয় যে কুকুরটিকে আর কখনো রাস্তায় ছেড়ে দেওয়া হবে না, তবে তাকে মুক্তি দেওয়া যেতে পারে।
গত ১০ সেপ্টেম্বর রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত গ্রামীণ ও নগর সংস্থাগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, কেউ কামড়ালে ভুক্তভোগীকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে কুকুরটিকে নিকটতম পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠানো হবে।
প্রয়াগরাজ পৌর কর্পোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিজয় অমৃত রাজ জানিয়েছেন, সেখানে কুকুরকে জীবাণুমুক্তকরণ (স্টেরিলাইজেশন) করা হবে, যদি আগে না হয়ে থাকে। এরপর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তার আচরণ দেখা হবে। মুক্তি দেওয়ার আগে প্রতিটি কুকুরের শরীরে মাইক্রোচিপ বসানো হবে, যাতে পরিচয় ও অবস্থান সহজে শনাক্ত করা যায়।
কিন্তু পুনরায় আক্রমণাত্মক আচরণ করলে সেই কুকুরকে আর মুক্তি দেওয়া হবে না—জীবনভর কাটাতে হবে পশু কেন্দ্রে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন