ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

জন্মদিনে মোদিকে ট্রাম্পের ফোন, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

জন্মদিনে মোদিকে ট্রাম্পের ফোন, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা ভারত–মার্কিন সম্পর্কে দীর্ঘদিনের অস্থিরতার পর অবশেষে সরাসরি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফোন করেন ট্রাম্প। সম্প্রতি ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ হারে শুল্ক আরোপের পর এই আলাপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই ফোনালাপে দুই নেতা ভারত–মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ফোন পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মোদি এক্সে লিখেছেন— “আমি ভারত–মার্কিন সহযোগিতাকে নতুন উচ্চতায় নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে আমরা সমর্থন করি।” অন্যদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যাল–এ জানান, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দুর্দান্ত একটি ফোনালাপ হয়েছে। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে ভারতের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ।” তবে এই শুভেচ্ছা বিনিময় এমন সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে প্রায় ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শাস্তিমূলক কর আরোপ করে ওয়াশিংটন। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় এবং আলোচনাও থমকে যায়। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সম্প্রতি সতর্ক করেছিলেন, ভারত যদি মার্কিন ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় তবে তাদের আমেরিকান বাজারে প্রবেশাধিকার ঝুঁকিতে পড়বে। তবে অচলাবস্থা কাটিয়ে আবারো আলোচনার টেবিলে বসেছে দুই দেশ। উচ্চ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো মঙ্গলবার দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে গঠনমূলক আলোচনা হয়, যেটিকে যুক্তরাষ্ট্র ইতিবাচক বলে উল্লেখ করেছে। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেছিলেন, শিগগিরই তিনি মোদির সাথে সরাসরি কথা বলতে চান এবং আত্মবিশ্বাসী যে দুই দেশ প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সই করতে পারবে। সেই প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই জন্মদিনের এই ফোনালাপ দুই দেশের সম্পর্কে নতুন বার্তা দিলো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জন্মদিনে মোদিকে ট্রাম্পের ফোন, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল