ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের হবিগঞ্জের নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) এবং তার চার বছরের ছেলে তকি। তকি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সকালে শামিমা আক্তার ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের হবিগঞ্জের নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) এবং তার চার বছরের ছেলে তকি। তকি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। স্থানীয়রা জানান, সকালে শামিমা আক্তার ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল