মাদারীপুরে জনবসতির পাশে অবৈধ বালুর স্তূপ, চরম ভোগান্তিতে স্থানীয়রা
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া থেকে হাউসদি যাওয়ার পথে পেয়ারপুর ইউনিয়নের নয়াচর এলাকায় জনবসতির পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর ব্যবসা। রাস্তার ধারে বিশাল বালুর স্তূপ ফেলে দেওয়া হয়েছে। এতে স্থানীয়দের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বেড়েই চলছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, ইউনিয়নের এক অর্থপ্রতিপত্তি ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এ বালু ব্যবসা চালিয়ে আসছেন। তার প্রভাবে কেউ প্রতিবাদ করার সাহস পান না। এ কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন প্রতিনিয়ত।
অভিযোগ রয়েছে, বালুর স্তূপের কারণে বৃষ্টির পানি আটকে গিয়ে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ছে। এতে কয়েকটি পরিবার গৃহহীন হওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া ধুলাবালু ও কাদা ছড়িয়ে পড়ায় জনসাধারণের চলাচলেও বিঘ্ন ঘটছে।
ভুক্তভোগীরা বলেন, “এভাবে বালু ফেলার কারণে আমাদের ঘরে পানি ঢুকে যাচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হচ্ছে। আমরা বহুবার অনুরোধ করলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ বালুর স্তূপ অপসারণ করে সাধারণ মানুষ
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন