ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির আধুনিক রূপান্তর: তারেক রহমান

চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির আধুনিক রূপান্তর: তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের পরিবর্তিত চাহিদা ও বাস্তব চ্যালেঞ্জকে সামনে রেখে বিএনপি নিজেদের নীতিমালা ও সাংগঠনিক কাঠামোকে ধারাবাহিকভাবে আধুনিকায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি-উদ্ভাবনকে প্রাধান্য দিয়ে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দলের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য তৃণমূল থেকে শুরু করে সব স্তরে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা হচ্ছে, যাতে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। তিনি উল্লেখ করেন, দলীয় শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে সাত হাজারেরও বেশি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে বহিষ্কার এবং কিছুজনকে পদচ্যুত করা হয়েছে। তারেক রহমান বলেন, শৃঙ্খলা দুর্বলতা নয়— বরং সেটিই একটি রাজনৈতিক শক্তির প্রকৃত বল। নিজেদের দায়বদ্ধ করে বিএনপি আবারও প্রমাণ করেছে যে সততার প্রশ্নে দল কোনো ছাড় দেয় না। তরুণদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নতুন প্রজন্ম রাজনীতিকে শুধু ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে দেখতে চায় না, বরং তারা চায় অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল রাজনীতি। বিএনপি সেই প্রত্যাশাকে সামনে রেখে নতুনভাবে নিজেদের উপস্থাপন করছে। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো ভিন্ন ধরণের, তাই সেগুলোর সমাধানও হতে হবে নতুন ভাবনা-নির্ভর। তবে ইতিহাসকে অস্বীকার নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনের পথ ধরে বিএনপি এগোচ্ছে। এবার দলের লক্ষ্য— সততা, তরুণ নেতৃত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম একটি রাষ্ট্র বিনির্মাণ। তিনি মনে করিয়ে দেন, তরুণরা ফাঁকা প্রতিশ্রুতি নয় বরং বাস্তব সুযোগ চায়; জনগণ বিশৃঙ্খলা নয়, স্থিতিশীলতা চায়; আর আন্তর্জাতিক সমাজ বাংলাদেশের কাছে আশা করে একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র। বিএনপি সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। বার্তার শেষভাগে সহকর্মীদের উদ্দেশে তারেক রহমান আহ্বান জানান— “আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলার পথেই এগিয়ে যাই এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখি। আমি আপনাদের প্রতি আস্থা রাখছি, আপনাদেরও আমার ওপর একই বিশ্বাস রাখতে হবে। একসাথে আমরা প্রমাণ করব যে, বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির আধুনিক রূপান্তর: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল