ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

খুবি শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায়

সাজেকে সড়ক দুর্ঘটনা খুবি শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষক-শিক্ষার্থীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা শঙ্কাজনক। এর আগে বুধবার সকাল (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় একটি পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হন এবং আরও ১২ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ওই জিপে এক শিক্ষকসহ মোট ১৩ জন খুবির শিক্ষার্থী সাজেকে ভ্রমণে গিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নেন। আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহত শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় পাঠানো হয়েছে। এদিকে আহতদের দেখতে বিকেলে হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

খুবি শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায়

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সাজেকে সড়ক দুর্ঘটনা খুবি শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষক-শিক্ষার্থীকে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকির মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা শঙ্কাজনক। এর আগে বুধবার সকাল (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের সিজকছড়া এলাকায় একটি পর্যটকবাহী জিপ খাদে পড়ে যায়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হন এবং আরও ১২ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ওই জিপে এক শিক্ষকসহ মোট ১৩ জন খুবির শিক্ষার্থী সাজেকে ভ্রমণে গিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নেন। আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহত শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় পাঠানো হয়েছে। এদিকে আহতদের দেখতে বিকেলে হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা। জেলা পরিষদের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সহায়তায় এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল