ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব: নাহিদ ইসলামের জবানবন্দি

ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব: নাহিদ ইসলামের জবানবন্দি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য প্রকাশ করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চলমান মামলায় নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে হাজির হন। নাহিদ ইসলামের ভাষ্যমতে, গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কিন্তু সরকারের দমন-পীড়ন ও কারফিউয়ের আশঙ্কায় কর্মসূচিটি এগিয়ে এনে ৫ আগস্ট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন রাজধানীতে প্রবেশমুখে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকেন। শাহবাগ ভরে ওঠে জনসমুদ্রে, এরপর গণভবনের দিকে মিছিল এগোতে থাকলে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন। তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনকারীরা অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন এবং সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি তোলেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের সেনাশাসন তারা মেনে নেবেন না।   নাহিদ ইসলাম জবানবন্দিতে আরও দাবি করেন, ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, যার দায় তিনি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের ওপর বর্তায় বলে উল্লেখ করেন।   এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং সেদিন তাকে আদালতে হাজির করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব: নাহিদ ইসলামের জবানবন্দি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব: নাহিদ ইসলামের জবানবন্দি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেওয়ার সময় এ তথ্য প্রকাশ করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চলমান মামলায় নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে হাজির হন। নাহিদ ইসলামের ভাষ্যমতে, গত বছরের ৪ আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। কিন্তু সরকারের দমন-পীড়ন ও কারফিউয়ের আশঙ্কায় কর্মসূচিটি এগিয়ে এনে ৫ আগস্ট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন রাজধানীতে প্রবেশমুখে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করতে থাকেন। শাহবাগ ভরে ওঠে জনসমুদ্রে, এরপর গণভবনের দিকে মিছিল এগোতে থাকলে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন। তিনি বলেন, ওইদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনকারীরা অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের ঘোষণা দেন এবং সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি তোলেন। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের সেনাশাসন তারা মেনে নেবেন না।   নাহিদ ইসলাম জবানবন্দিতে আরও দাবি করেন, ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, যার দায় তিনি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের ওপর বর্তায় বলে উল্লেখ করেন।   এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং সেদিন তাকে আদালতে হাজির করা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল