ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির সনদ। এ রূপরেখা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” সভায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের দমননীতি ও নিপীড়নের কারণে দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মাদারীপুরে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির সনদ। এ রূপরেখা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” সভায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের দমননীতি ও নিপীড়নের কারণে দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল