ম্যাচ শেষে বাবার মৃত্যুসংবাদ পেলেন লঙ্কান স্পিনার ভেল্লালাগে
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৫
ম্যাচ শেষে বাবার মৃত্যুসংবাদ পেলেন লঙ্কান স্পিনার ভেল্লালাগে
আফগানিস্তানের বিপক্ষে ব্যয়সাপেক্ষ বোলিং করেও দলকে জিততে সাহায্য করেছিলেন লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ম্যাচে মোহাম্মদ নবীর বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার হন তিনি। শেষ ওভারে টানা পাঁচ ছক্কায় বড় রান দেন নবীর ব্যাট থেকে। যদিও শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিশ্চিত করে। কিন্তু ম্যাচ জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ভেল্লালাগের কাছে। খেলা শেষে পৌঁছায় মর্মান্তিক খবর—হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানায়, ম্যাচ শেষে দলের ম্যানেজারই দুনিথকে বাবার মৃত্যুর খবর দেন। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। কিংবদন্তি লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা এক বার্তায় শোক প্রকাশ করে লিখেছেন, “দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুরো শ্রীলঙ্কান জাতি এই দুঃসময় দুনিথ ও তার পরিবারের পাশে আছে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন।”
উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। ইনিংসের শেষ ওভারে দুনিথের বলেই আসে ৩২ রান। সবমিলিয়ে তিনি ৪ ওভারে ৪৯ রান খরচ করেন। তবে সেই ব্যর্থতাও ঢেকে যায় বাবাকে হারানোর বেদনায়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন